purula

সাঁচি

বামাপদ  গঙ্গোপাধ্যায় । 

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। জীবনানন্দ দাশ কি কখনো বিদিশায়  গিয়েছিলেন? তাহলে কোথা থেকে পেয়েছিলেন সেই অন্ধকারকে? পেয়ে ছিলেন মনে হয় এক বাঙালির  কাছ থেকে । তিনি বিপিনবিহারী ঘোষাল । জন মার্শাল ও বিপিনবিহারী ঘোষাল মিলেই  সাঁচি স্তুপ খননের কাজে নেমে  ছিলেন । কবি ও লেখক দের সাথে বিপিনবিহারী ঘোষালের   দারুণ সখ্যতা ছিলো। ৫ মে ১৯২২, শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ নিজের হাতে ইংরেজিতে একটি চিঠি লেখেন বিপিনবিহারীকে। তার কিছু দিন আগেই রবীন্দ্রনাথের সাঁচি যাওয়ার পরিকল্পনা ছিল ।