purula
সাঁচি বামাপদ গঙ্গোপাধ্যায় । চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। জীবনানন্দ দাশ কি কখনো বিদিশায় গিয়েছিলেন? তাহলে কোথা থেকে পেয়েছিলেন সেই অন্ধকারকে? পেয়ে ছিলেন মনে হয় এক বাঙালির কাছ থেকে । তিনি বিপিনবিহারী ঘোষাল । জন মার্শাল ও বিপিনবিহারী ঘোষাল মিলেই সাঁচি স্তুপ খননের কাজে নেমে ছিলেন । কবি ও লেখক দের সাথে বিপিনবিহারী ঘোষালের দারুণ সখ্যতা ছিলো। ৫ মে ১৯২২, শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ নিজের হাতে ইংরেজিতে একটি চিঠি লেখেন বিপিনবিহারীকে। তার কিছু দিন আগেই রবীন্দ্রনাথের সাঁচি যাওয়ার পরিকল্পনা ছিল ।